📞 01913-348847  |  01722-997827
📍 বাগানবাড়ী, তিনমাথা মোড়, শেরপুর, বগুড়া
✉️ info@radarscience.edu.bd

অধ্যক্ষের বাণী

Principal, Radar Science School & College

HASANUR RAHMAN HASAN

অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা

বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাডার সাইন্স স্কুল এন্ড কলেজ-এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আধুনিক বিশ্বায়নের যুগে একটি যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন নিয়ে আমাদের এই পথচলা। আমরা বিশ্বাস করি, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় আবদ্ধ না রেখে, ক্যাডেট কারিকুলাম ও মেন্টাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের নৈতিক, মানবিক এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছি। আমরা কাজ করি নিজের অস্তিত্ব প্রকাশের জন্য, নিজের অস্তিত্ব মলিন বা নিঃশেষ করার জন্য নয়

সফলতার ১০ম বছরে পদার্পণ করে আমরা গর্বিত যে, আমাদের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ও সার্বক্ষণিক তত্ত্বাবধানে শিক্ষার্থীরা চমৎকার ফলাফল অর্জন করছে। আবাসিক, অনাবাসিক এবং ডে-কেয়ার সুবিধার মাধ্যমে আমরা একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছি। উত্তরবঙ্গের সেরা ক্যাডেট কারিকুলাম আবাসিক স্কুল এ্যান্ড কলেজ। কথায় নয় আমরা কাজে বিশ্বাসী । আপনাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে রাডার সাইন্স স্কুল এন্ড কলেজ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

Hasanur Rahman Hasan
অধ্যক্ষ, রাডার সাইন্স স্কুল এন্ড কলেজ